বশেমুরবিপ্রবিতে র‍্যাগিংয়ের দায়ে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়...

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‍্যাগিংয়ের দায়ে ৬ শিক্ষার্থীকে আজীবনের বহিষ্কার করেছে প্রশাসন। র‍্যাগিংয়ের অভিযোগে তাদের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল ঘোষনা করা হয়।
>
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শাহজাহানসহ কৃষি বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে র‍্যাগিংয়ের অভিযোগে সর্বসম্মতিক্রমে ৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত ৬ শিক্ষার্থী হলেন, ইটিই বিভাগের ২য় বর্ষের ২০১৭-১৮ সেশনের:-
১। শিপন (কেরানিগঞ্জ, ঢাকা), 
২। শাহিন মিয়া (নারায়ণগঞ্জ), 
৩।নাদিম ইসলাম (টাঙ্গাইল), 
৪। হৃদয় কুমার ধর (শেরপুর), 
৫। তুর্জয় হাওলাদার (ভোলা), 
৬। আশিকুজ্জামান লিমন (মধুখালি,ফরিদপুর)।
র‍্যাগিং এর বিষয়ে প্রক্টর আশিকুজামান ভূইয়া বলেন, "প্রক্টরিয়াল বডির সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৬ জনকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
>
উল্লেখ্য, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় থেকে থেকে রাত ১২টায় পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের র‍্যাগিং এর ঘটনা ঘটে। পরবর্তীতে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

র‌্যাগিং এর ভিডি:-

ভিডিও
.